বাংলা · Storebee Documentation
Storebee পরিচিতি
বাংলাদেশের মার্চেন্টদের জন্য অনলাইন দোকান, পেমেন্ট, ডেলিভারি ও অর্ডার — এক প্ল্যাটফর্মে।
বাংলাদেশ যেভাবে বিক্রি করে
বিক্রি আগে থেকেই চলছে
ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা COD — বাংলাদেশের মার্চেন্টরা ইতিমধ্যে ডিজিটাল চ্যানেলে গ্রাহক পান। সমস্যা বিক্রিতে নয়; সমস্যা পেছনের ব্যবস্থাপনায়। অর্ডারের তথ্য অনেক সময় স্ক্রিনশট, নোটবুক বা স্প্রেডশিটে থাকে; দোকান, পেমেন্ট ও ডেলিভারি আলাদা আলাদা টুলে — যেগুলো এই বাজারের জন্য তৈরি নয়।
Storebee কী করে
Storebee সেই ছড়িয়ে-ছিটিয়ে কাজগুলো এক প্ল্যাটফর্মে জড়ো করে:
- অনলাইন দোকান ও চেকআউট — গ্রাহক যেখান থেকে পণ্য দেখে অর্ডার দেয়
- স্থানীয় পেমেন্ট — bKash, Nagad, SSLCommerz, COD
- ডেলিভারি — Pathao, Steadfast-সহ কুরিয়ার ব্যবস্থাপনা
- চ্যাট থেকে অর্ডার — মেসেঞ্জার/ওয়েব চ্যাটে AI সহায়তায় বিক্রি
ডেভেলপমেন্ট টিম ছাড়াই দোকান চালু যায়। ক্রেতারা পরিচিত পদ্ধতিতে পেমেন্ট করে, আপনি এক ড্যাশবোর্ড থেকে অর্ডার সামলান।
আমাদের লক্ষ্য
প্রথম প্রোডাক্ট থেকে টেকসই আয় — পর্যন্ত স্পষ্ট, ধাপে ধাপে পথ। বাংলাদেশে ব্যবসা যেভাবে হয় (সোশ্যাল, COD, লোকাল লজিস্টিক্স), Storebee সেই বাস্তবতাকে কেন্দ্রে রেখে গড়া হয়েছে।
নতুন মার্চেন্ট? প্রথমে অ্যাকাউন্ট তৈরি → স্টোর অনবোর্ডিং গাইড দেখুন, তারপর প্রথম প্রোডাক্ট যোগ করুন।
কীভাবে কাজ করে
- সাইন আপ — ইমেইল/ফোন দিয়ে মার্চেন্ট অ্যাকাউন্ট।
- স্টোর সেটআপ — নাম, সাবডোমেইন, থিম ও ব্যবসার তথ্য।
- প্রকাশ — লাইভ শপ লিংক শেয়ার করে অর্ডার নিন।
দ্রুত শুরু (৩ ধাপ)
১. অ্যাকাউন্ট
storebee.app/register থেকে রেজিস্টার করুন অথবা টিম ইনভাইট লিংক ব্যবহার করুন।
২. দোকান সাজান
- Products থেকে ক্যাটাগরি ও প্রোডাক্ট যোগ করুন (প্রতি প্রোডাক্টে সর্বোচ্চ ৫টি ছবি)।
- Themes থেকে থিম বেছে Customize → Publish করুন (ট্রায়ালে সাধারণত শুধু Essentials)।
৩. পেমেন্ট ও ডেলিভারি
Deliveries সেট করুন। Payment Gateway (bKash, SSLCommerz) পেইড প্ল্যান-এ unlock — তারপর লাইভ শপে টেস্ট অর্ডার দিন।
ভিডিও টিউটোরিয়াল
শপ সেটআপ (ভিডিও)
Storebee-তে স্টোর সেটআপ, থিম ও প্রকাশ — ধাপে ধাপে দেখুন।
সাহায্য
- Help Center — FAQ ও সাপোর্ট টিকেট (মার্চেন্ট ড্যাশবোর্ড)।
- Facebook Messenger / WhatsApp — দ্রুত সাপোর্ট (Help Center থেকে লিংক)।